Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে পুলিশের মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতারের পর মাইকিং করে সড়কে ঘুরিয়েছে পুলিশ। ‘চাঁদাবাজকে ধরেছি, আপনারা কাউকে চাঁদা দিবেন না, কেউ চাঁদা চাইতে এলে ধরে আমাদের খবর দিবেন’-মাইকিংয়ে এমন ঘোষণা দেন মোহাম্মদপুর থানার ওসি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে ধরে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে করে পুলিশ।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বিকেলে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুক নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তাকে গ্রেফতারে কাজ শুরু করে পুলিশ।

তিনি আরও বলেন, ফারুক ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাকে সঙ্গে নিয়ে এলাকায় আমরা মাইকিং করেছি। এর মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে, চাঁদা চাওয়ার কয়েকটি ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুক আত্মগোপনে যান। পরে সমালোচনার মধ্যে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করল পুলিশ।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর