Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে ভ্যানচালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৬

হামলার পর দুই ভাইকে নেওয়া হয় হাসপাতালে।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় ইব্রাহিমের বড় ভাই রুহুল আমিন (৩৪) গুরুতরভাবে আহত হন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম ও রুহুল বেড়বাড়ি গ্রামের সুলেমান শেখের ছেলে। ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী মেঘলা খাতুন বর্তমানে অন্তঃসত্ত্বা।

মেঘলা জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভাসুরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. ফারজানা রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), তার বাবা জামাল উদ্দিন (৬২) এবং তার মা শাহানারা খাতুন (৫৫)।

তিনি আরও জানান, ইব্রাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর