Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খণ্ডিত পা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪

নিহত ওবায়দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দু’টি হাত ও একটি পা উদ্ধারের পর রাজধানীর কমলাপুর স্টেশন থেকে আরেকটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপুরের দিকে পা’টি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দু’টি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান খণ্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ দুপুরের দিকে কমলাপুর স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশ থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। সবগুলে খণ্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, সেহেতু খণ্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা পুলিশ করবে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। পরে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ (৩০) নামের এক ব্যক্তির। তার বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে।

ওসি বলেন, ‘দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামি শনাক্ত করতে সক্ষম হব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর