Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:১৭

মাদক ব্যবসায়ী সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার

ঢাকা: তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক মাদক ব্যবসায়ী সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহারকে (৩৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ডিবির মতিঝিল বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টনের ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান চালিয়ে সাবিকুনকে গ্রেফতার করে।

আরিফা আখতার প্রীতি বলেন, গ্রেফতারকালে তার থেকে তিন হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এইচআই