Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:৪২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:৪৩

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী

ঢাকা: ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, মালিক ও শ্রমিক নেতাদের নামে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতভাবে নানান হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন যাত্রীকল্যাণ সমিতি।

মঙ্গলবার (৩১ মার্চ) এ ঘটনায় রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।

জিডিতে বলা হয়, গত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা, দুভোর্গ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো. মোজাম্মেল হক চৌধুরী মানুষের অধিকার নিয়ে কথা বলে আসছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে পরিবহন মাফিয়ারাদের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী তাকে একাধিক মামলা দিয়েছেন, জেলে নিয়েছেন। নতুন সরকারের সময়ে যাত্রী কল্যাণ সমিতির ধারাবাহিক কাজের অংশ হিসেবে ঈদুল ফিতরে বাড়তি ভাড়া ও ঈদের পরে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত দুটি প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা পরিবহন মালিক, শ্রমিক ও নানামহল থেকে অব্যাহত হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, গত ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ফিরে যাওয়ার পর দুপুরের পর থেকে কিছু অপরিচিত ব্যক্তি তার গতিবিধি অনুসরণ করছে বলে অভিযোগ করা হয়। তারা মহাসচিবের অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এবং স্থানীয়দের কাছে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। এ পরিস্থিতিতে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ছাড়া, একটি অনলাইন ভিডিও বার্তায় মো. মোজাম্মেল হক চৌধুরী তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর