Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাবি করেস্পন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২৩:৩৯

এক কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থী মাহি চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাফরুল এলাকায় এক কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ জনতা।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের কামাল খান সড়কে এ ঘটনা ঘটে।

আটক মাহি চৌধুরী অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রদলের ২ নম্বর আহ্বায়ক সদস্য ।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্থ কেলেঙ্কারির অভিযোগে পাওনাদাররা মাহিকে আটক করে এবং পরে পুলিশের উপস্থিতিতে তাকে হস্তান্তর করে।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর