Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে ড্রোন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় অনুমতি ব্যতিত ড্রোন ওড়ানোয় সেটি জব্দ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) রাত ৮টা ৩৭ মিনিটে ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন’ ফুটবলারদের দেশে আগমনের সময় ভিআইপি পোল গেটের সামনে ভিডিও ধারণের সময় ড্রোনটি হাতেনাতে জব্দ করা হয়। জব্দ ড্রোনটির মডেল ডিজেআই ম্যাভিক ৪ প্রো।

সহকারী পরিচালক জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ড্রোনটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে (বেবিচক) পূর্বানুমতি ব্যতিরেকে বিমানবন্দর এলাকায় উড্ডয়ন করা হচ্ছিল, যা বিধি-বিধানের পরিপন্থী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অননুমোদিত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় ড্রোন ব্যবহারের ক্ষেত্রে সকলকে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

উল্লেখ্য, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকা ‘রেড জোন’র অন্তর্ভুক্ত। এ ধরনের সংবেদনশীল এলাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর