Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলে ব্যবসায়ীকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ০২:১৮

ব্যবসায়ী দিদারুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আর অভিযুক্ত আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব সম্পর্কে বন্ধু। দিদারুলের নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি স্টেশনারির দোকান রয়েছে। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এসব নিয়ে এলাকায় একাধিকবার শালিসি বৈঠকও হয়। এর মধ্যে শুক্রবারে রাতে দিদারুল কাজ শেষে করে নগরীর বাকলিয়ার বাসায় ফিরছিলেন। পথে মইজ্জারটেক পৌঁছালে অভিযুক্ত তৈয়ব আগে থেকে ওঁৎ পেতে থেকে দিদারুলকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করে।

বিজ্ঞাপন

দিদারুল আলমের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে দিদারকে হত্যা করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এদিকে কর্ণফুলী থানার ওসি মো.শাহীনূর আলম সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩১

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর