Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঙলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২০:১২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২১:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মুগদা থেকে সরকারি বাঙলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন মজুমদারকে (২৯) জুলাই হত্যা মামলা গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজধানীর মুগদা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় জড়িত সন্দেহে আল-আমিন মজুমদারকে শনিবার (১১ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটের দিকে মুগদা থানাধীন বাশার টাওয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতার আল-আমিন মজুমদার ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। সে ঘটনার দিন মুগদার সাথী ডিজিটাল স্টুডিও এর সামনে আওয়ামী লীগদের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে অস্ত্রসহ উপস্থিত থেকে ছাত্র জনতার ওপর নির্বিচারে হামলা করে মিজানুর রহমানকে হত্যা করে বলে জানা যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার আল-আমিন মজুমদার সরকারি বাঙলা কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গ্রেফতার আল-আমিন মজুমদারকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই