Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ওয়ারী বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১২

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২১:৩৩

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১১ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের আসামি রয়েছে।

উপ-পুলিশ কমিশনার বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর