ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১২ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
গ্রেফতার আসামিরা হলেন- মো. মিঠুন (১৯), আজিজুল হাকিম (৫০), মো. ওমর ফারুক (৩৯), মো. খলিল মন্ডল (২১), মো. কাউসার (২২), রহিমা আক্তার (৩৯), মো. শহিদ মোল্লা (৫২), সিদ্দিক হাওলাদার (৫৫), সুজন মিজি (৩০), মো. রুমান খান (২৫), নাবিল মুক্তাদি (২১), মো. রনি (২০), মো. হাসান আহম্মেদ (১৮), রবিউল (২০), শরিফুল ইসলাম (৩৪), মো. সবুজ (৪০), মোছা. স্বপ্না বেগম (২৮), রাফি মাহমুদ মিরাজ (২২), মো. হাবিবুল ইসলাম রানা (৩০), সিরাজুস সালেকিন পাভেল (৪১), মো. সানি (২৮), মো. জাকির হোসেন (২৬), মো. লাড্ডু ওরফে লাডো, মো. শরিফুল ইসলাম পিয়াস, মো. মহসিন গাজী (৫৫), মো. মামুন (২২), মো. সাগর (১৯), মো. রতন (২১), মো. পলাশ (২১), মো. জুয়েল (২৩), মো. মোরছালিন (২৪), মো. ইমন মিয়া (২৯), মো. ফজলে রাব্বি ওলাদেন (২৪), মহিদুল ইসলাম ওরফে মইদুর (৪০), মো. বায়েজিদ (২০), মো. কাইউম হাওলাদার (২০), মো. জুয়েল শেখ (২৫), মো. আ. আলিম (৩৫), করিম হোসেন (৪৮), আরেফিন রহমান শিহাব (২০), মইনুদ্দিন (৩৫), মহিদুল ইসলাম ওরফে মইদুর (৪০), মো. বায়োজিদ (২০), মো. কাইউম হাওলাদার (২০), মো. আবরার রহমান সিয়াম (৩২), মো. নুরুল ইসলাম (৩৪), মো. ইব্রাহীম খলিল (২৮), মো. সেলিম (২১), মো. রাসেল (১৯), মো. সাব্বির (২৫), মো. লিমন (১৯), ফাহিম (২২), ইছহাক মিয়া (৪৫), সাইদুল ইসলাম (৩৭), ইমন (১৯), কামাল (৩৬), মো. রাসেল (২৩), মো. শরীফ (২০), মো. শাকিল (২০), লিয়াকত হোসেন ওরফে লিটন (২৫), মো. আলামিন ওরফে পরান (২৫), মো. রাসেল ইসলাম (২৭), মো. মানিক মিয়া (২০) ও মো. আব্দুল্লাহ আল-মামুন (২৬)।