Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে আয়োজিত হলো আন্তঃধর্মীয় সম্প্রীতি র‍্যালি

ঢাবি করেস্পন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃধর্মীয় সম্প্রীতি র‍্যালি উদযাপিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার পাদদেশ’ থেকে আন্তঃধর্মীয় সম্প্রীতি র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ও ঢাবি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতিসংঘ কর্তৃক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহকে (ফেব্রুয়ারি ১ থেকে ৭) বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে প্রতি বছর বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ এ আয়োজন উদযাপন করা হয়।

সারাবাংলা/কেকে/এএ
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর