ঢাকা: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই ৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা সম্ভব হবে বলে।
রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।
তিনি বলেন, আমরা দ্রুততম সময়ে ফল দেওয়ার চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হবে। বর্তমানে পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের কার্যক্রম চলছে।
এবারের ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
৫০তম বিসিএসসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। যাদের মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। একই সঙ্গে প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।
বাকিগুলো অন্যান্য ক্যাডারে সুপারিশ করা হবে। আর নন-ক্যাডারে সুপারিশ করা হবে মোট ৩৯৫টি পদে। এর মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।