Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।

উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ শাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার দুপুরে ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. নিয়াজ আহমদের পদত্যাগের তথ্যটি প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়াজ আহমদ আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে নিয়াজ আহমদ আবেদনপত্র জমা দিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।

সেদিন তিনি বলেছিলেন, ‘আমি এখন মনে করছি যে এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর