Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২১:০১

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

সোমবার (৩০ মার্চ) শিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।

এর আগে, রোববার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের সভায় পরীক্ষার তারিখ নিয়ে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে সর্বশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের পরই এ তারিখ চূড়ান্ত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এদিকে, এ বছর থেকে এইচএসসি পরীক্ষায় একটি বড় পরিবর্তন আসছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তা চালু ছিল না।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১১টি বোর্ড, সাধারণ, মাদরাসা ও কারিগরি, সবগুলোতেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রশ্নপত্রে সমতা নিশ্চিত হবে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর