Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা গ্রুপে জাবি শিক্ষক, উপাচার্যের অভিনন্দন

জাবি করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:২১

ড. মো. সাখাওয়াত হোসেন।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অ্যাডভাইজরি গ্রুপের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এ উপলক্ষ্যে জাবির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. সাখাওয়াত হোসেন আগামী দুই বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল এক্সপার্ট গ্রুপ—‘ এনভায়রনমেন্টাল ডিটারমিন্যান্টস অব হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’-এর অনারারি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

উপাচার্য অভিনন্দন বার্তায় বলেন, “ড. সাখাওয়াত হোসেনের এই নিয়োগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে ড. সাখাওয়াত হোসেনের দীর্ঘদিনের গবেষণা ও অবদান এ নিয়োগের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে ড. সাখাওয়াত হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে স্বাস্থ্যঝুঁকি হ্রাস, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জাবি শিক্ষকদের অংশগ্রহণ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর