ঢাকা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমকে বিভিন্ন খবর প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠিতে ঢাকা শিক্ষা বোর্ড জানা, আসন্ন এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে। উক্ত পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নিম্নলিখিত ফোন নম্বর, মোবাইল নম্বর ও ই-মেইল সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন সময়ের খবরে প্রচার এবং স্কুলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার: ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২
ইমেইল: [email protected]