Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামিসা হত্যার প্রতিবাদে জকসুতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ০৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: রাজধানীর মিরপুরে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

বুধবার (২০ মে) রাত ১১:৩০ এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘রামিসার রক্ত বৃথা যেতে দেবো না, সালাউদ্দিন করে কি; খায় দায় ঘুমায় নাকি, জাস্টিস, জাস্টিস; উই ওয়ান্ট জাস্টিস, বিচার বিচার বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই, আমার বোনকে ধর্ষণ করে; সালাউদ্দিন কি করে,’ স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে জকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক মোস্তাফিজ আহম্মেদ বলেন, ‘ আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় বিচারের দাবিতে দাঁড়িয়েছি। যদি সেই দিন আছিয়া হত্যাকারীকে ফাঁসি দেওয়া হতো, আজ এমন পরিস্থিতি হতো না।’

বিজ্ঞাপন

জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলীল বলেন, ‘সংসদে আমরা শুধু সংবিধান শোনার জন্য অপেক্ষায় থাকি না। আমাদের ৫৬৪ টি হত্যা মামলা হয়েছে। এতগুলো হত্যা ও ধর্ষণ হয়েছে। এগুলোর কয়টায় বিচার হয়েছে? আছিয়া থেকে আয়েশা আজ পর্যন্ত কারো বিচার হয়নি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আশা রাখি আমাদের বোন রামিসার ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে।’

জকসুর ভিপি রিয়াজুর ইসলাম বলেন, ‘আমরা মনে করি দেশের সরকার প্রত্যেকটা হত্যার বিচার করবে, নয়তো এ দেশের তরুণ ছাত্রসমাজ রাস্তায় নেমে এসে অপরাধীদের বিচার সহ দায়িত্ব অবহেলার বিচার করে ছাড়বে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর