Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৮:৩০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ দিনকে সামনে রেখে সমাবর্তনের একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বিষয়টি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমাবর্তনের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) বিবেচনা করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘৩০ জানুয়ারি সমাবর্তনের একটি খসড়া তারিখ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর সমাবর্তনের প্রস্তুতি শুরু হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান উপস্থিত থাকবেন। পাশাপাশি একজন সমাবর্তন বক্তাও নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর অনুষ্ঠিত ওই সমাবর্তনে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর