Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা কাট-অব দরে এসব ডলার কেনা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আজকের এ ক্রয়ের মাধ্যমে চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৮৫ লাখ ডলারে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ৪১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার কিনেছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় ও রফতানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক এই ডলার কিনেছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে বাজারে ডলারের দর স্থিতিশীল রাখতে সহায়ক হচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত ডলার ক্রয় কার্যক্রম বৈদেশিক মুদ্রাবাজারে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে আমদানি ব্যয় ব্যবস্থাপনা ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছেন তারা।

বাংলাদেশ ব্যাংক ভবিষ্যতেও বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ডলার কেনা-বেচার কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর