Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির তহবিলে এনআরবিসি ব্যাংকের বিনিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৯

বিনিয়োগ করা অর্থের চেক হস্তান্তর

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসির তহবিলে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা বিনিয়োগ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে বিনিয়োগকৃত অর্থের চেক হস্তান্তর করে ব্যাংকটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তনুশ্রী মিত্র এবং এসএমই ফাইন্যান্সিং ডিভিশনের প্রতিনিধি শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে দেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর