Wednesday 04 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিয়ান অনুপ্রেরণায় দেশের বাজারে এক্স বাথওয়্যারের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৪

ঢাকা: ইতালিয়ান নির্মাণশৈলীর অনুপ্রেরণায় তৈরি প্রিমিয়াম বাথওয়্যার নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এক্স বাথওয়্যার তাদের বিভিন্ন বাথওয়্যার কালেকশন প্রদর্শন করে। এর মধ্যে রয়েছে বেসিন, কমোড, প্যানসহ নানা ধরনের আধুনিক বাথওয়্যার পণ্য। পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক নকশা, সরলতা ও ব্যবহারযোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে ইতালিয়ান নান্দনিকতা ও আন্তর্জাতিক মানের কারিগরি উৎকর্ষের সমন্বয় করা হয়েছে এসব পণ্যে।

বিজ্ঞাপন

এক্স বাথওয়্যারের পণ্যগুলো মূলত আবাসিক প্রকল্প, হোটেল এবং বাণিজ্যিক স্থাপনার জন্য বাজারজাত করা হবে। উন্নত ফিনিশিং, পানির সাশ্রয়ী ব্যবহার এবং দীর্ঘস্থায়িত্বকে পণ্যের প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এক্স বাথওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার। তিনি বলেন, আধুনিক বাথরুম নকশায় বর্তমানে সরলতা ও মানসম্পন্ন পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখেই আন্তর্জাতিক মান বজায় রেখে এক্স বাথওয়্যারের পণ্য বাজারে আনা হয়েছে।

অনুষ্ঠানে স্থপতি, ডেভেলপার, নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর