Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম ১০ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৭

ঢাকা: ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের (অবশিষ্ট মেয়াদ ৫.৫৩ বছর) রি-ইস্যু নিলাম আগামী ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এ নিলামে ২,০০০ কোটি টাকা অভিহিত মূল্যের ২০ বছর-মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। বন্ডটির ইস্যু তারিখ ২৪ আগস্ট ২০১১ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ২৪ আগস্ট ২০৩১। বন্ডটির কুপন হার ১০.২৫ শতাংশ এবং ISIN নম্বর BD0931081204।

এ নিলাম প্রাইজ-ভিত্তিক হবে এবং এতে কেবলমাত্র প্রাইমারি ডিলার ব্যাংকসমূহ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। তবে, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে বিড দাখিল করতে পারবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যাদের চলতি হিসাব নেই, এমন গ্রাহকদের পক্ষ থেকেও প্রাইমারি ডিলারদের মাধ্যমে নিলামে অংশগ্রহণের সুযোগ থাকবে।

নিলামে অংশগ্রহণের জন্য অভিহিত মূল্য, প্রতি ১০০ টাকার বন্ডের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য এবং ক্রয়ের পরিমাণ উল্লেখ করে ১০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড দাখিল করতে হবে।

বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে পূর্বে অনুসৃত ম্যানুয়াল পদ্ধতিতে বিড দাখিলের সুযোগও থাকবে।

নিলামে অংশগ্রহণসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে পত্রযোগে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর