Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

সারাবাংলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮

ঢাকা: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার এবং অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমসহ আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নানা উদ্ভাবনী ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন।

স্মার্ট এআইভিত্তিক এসব উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ওয়ালটন এবার বাজারে এনেছে বিশ্বের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ স্মার্ট এসি।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ নতুন মডেলের এ এসি উদ্বোধন করেন ওয়ালটন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

রমজানে বিয়ের পিঁড়িতে হানিয়া-অসীম
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪

আরো

সম্পর্কিত খবর