Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭

স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ধারণ।

ঢাকা: দেশের তফসিলভুক্ত ব্যাংকের তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিষয়ে একই দিনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭)-এর ৩৭(২)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তফসিলভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর নাম পরিবর্তন করে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে অবগত থাকতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

নাম পরিবর্তনের ফলে ব্যাংকটির আইনি সত্তা ও তফসিলভুক্ত অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে ভবিষ্যতে ব্যাংকটি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, দেশে ইসলামী ব্যাংকিং খাতে আগ্রহ ও কার্যক্রম বাড়ার প্রেক্ষাপটে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত ব্যাংকটির ব্যবসায়িক কৌশল ও গ্রাহকভিত্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর