Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটরসাইকেল

সারাবাংলা ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৬

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স পাঠানোদের মধ্যে ডিজিটাল র‌্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডেতে (রোব-বৃহস্পতিবার) একটি করে মোটরসাইকেল উপহার দেওয়া হবে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং উপহার পাবেন। মাহে রমাদান উপলক্ষ্যে এ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডিরেক্টর ড. এমিল রোবান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর