Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮

‘ইবাদত-সঞ্চয়-দান: রমাদানের তিন কল্যাণ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন

ঢাকা: কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘ইবাদত-সঞ্চয়-দান: রমাদানের তিন কল্যাণ’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় মুদারাবা ওয়াকফ্‌ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট, মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল মুদান বাক্স এবং দারাবা ওমরাহ সেভিংস স্কিম গ্রাহকদের কাছে আরও জনপ্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

এ সময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর