Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহরম সিকিউরিটিজের পরিচালকদের বিদেশ ভ্রমণে বিএসইসির নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪০

– ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার (ট্রেক-১০৮) মোহরম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাকে অবহিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর বিএসইসি থেকে চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোহরম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালকদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালকসহ সব পরিচালকের নাম হলো- মোহারম সিকিউরিটিজের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, পরিচালক আফছারুজ্জামান ও হালিমা পারভীন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুছা।

সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ব্রোকারেজ হাউজগুলোর কাস্টমার ফান্ড ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ সামনে আসছে।

নিয়ম অনুযায়ী, বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচার জন্য যে অর্থ জমা দেন, তা ব্রোকারেজ হাউসের সমন্বিত গ্রাহক হিসাব বা কনসলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টে (সিসিএ) সংরক্ষিত থাকার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠান ওই হিসাব থেকে অর্থ সরিয়ে অন্যত্র ব্যবহার করছে।

এর আগে ২০২৩ সালে মোহরম সিকিউরিটিজের ক্লায়েন্টদের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলো-বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন, উপ-পরিচালক মো. আব্দুস সেলিম, সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম সাদ্দাম এবং সিএসইর সহকারী ব্যবস্থাপক মো. বাশার।

মোহরম সিকিউরিটিজ ছাড়াও আরও তিনটি সিএসই ব্রোকারজ হাউজ রয়েছে, যাদের বিরুদ্ধে ক্লায়েন্টদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ওই ব্রোকারেজ হাউজগুলো হলো- সিলেট মেট্রো সিটি, ট্রেন্ডসেট সিকিউরিটিজ এবং ফার্স্ট লিড সিকিউরিটিজ।

বিজ্ঞাপন

শহিদ দিবসে থাকছে যেসব কর্মসূচি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৬

আরো

সম্পর্কিত খবর