Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ৮‌টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হো‌সেন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এসব ডলার ১২২ টাকা ৩০ পয়সা বিনিময় হারে কেনা হয়েছে। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল একই।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৫ হাজার ৪৬৮.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকায় বাজারে ডলারের সরবরাহ কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক সুযোগ বুঝে বাজার থেকে ডলার সংগ্রহ করছে, যাতে বিনিময় হার অতিরিক্ত নিম্নমুখী না হয় এবং রিজার্ভ শক্তিশালী থাকে।

সংশ্লিষ্টরা আরও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখা, আমদানি ব্যয় মেটানো এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের হস্তক্ষেপ অব্যাহত থাকতে পারে।

বর্তমান প্রেক্ষাপটে ডলার ক্রয়ের এই প্রবণতা বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বিজ্ঞাপন

৮৭ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর