Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ‘রেমিট্যান্স সেবা মাস’ ঘোষণা এনআরবিসি ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষ্যে প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকিং চ্যানেলে গ্রহণে উৎসাহ দিতে ‘রেমিট্যান্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক। এ কর্মসূচির আওতায় ঈদুল ফিতর পর্যন্ত রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য বিশেষ উপহার প্রদানের ঘোষণা দিয়েছে ব্যাংকটি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাশেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে ড. তৌহিদুল আলম খান বলেন, রেমিট্যান্সনির্ভর ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক প্রবাসী আয়ের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রেমিট্যান্স খাতকে ব্যাংকের অন্যতম কৌশলগত সেবাখাত হিসেবে বিবেচনা করছে। প্রবাসীদের পাঠানো অর্থ যেন দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে পরিবারের হাতে পৌঁছায়—সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশব্যাপী শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব আউটলেটে পৃথক ‘রেমিট্যান্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। রমজানজুড়ে এ ডেস্কগুলোর মাধ্যমে বিশেষ সেবা ও উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনতে এবং হুন্ডি নিরুৎসাহিত করতে এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এআই ব্যবহার করে আয়ের নানান উপায়
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর