ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানুষের প্রয়োজন ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সঞ্চয় ক্ষেত্রে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে। মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব এবং বিবাহ ও মোহর সেভিংস অ্যাকাউন্ট এই ব্যতিক্রমী উদ্ভাবনের অংশ।
মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাবের মাধ্যমে মূল টাকা সংরক্ষিত রেখে অর্জিত মুনাফা শরী’আহ সম্মতভাবে মানবসেবায় ব্যয় করা হয়। ১৮ বছর ও তদূর্ধ্ব নাগরিক বা প্রতিষ্ঠান ন্যূনতম ১০০০ টাকা দিয়ে এককালীন বা কিস্তিতে এই হিসাব খুলতে পারেন। নাবালকের ক্ষেত্রে পিতা-মাতা বা বৈধ অভিভাবক হিসাবটি খুলতে পারবেন।
বিবাহ ও মোহর সেভিংস অ্যাকাউন্ট বিবাহের খরচ নির্বাহ এবং স্ত্রীর মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয়ের সুবিধা দেয়। মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্টে মাসিক কিস্তি ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এবং মেয়াদ ৩ থেকে ৫ বছর পর্যন্ত নির্ধারণ করা যায়। মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্টে মাসিক কিস্তি ৫০০ থেকে ৫ হাজার টাকা এবং মেয়াদ ৫ বা ১০ বছর। হিসাবটি স্ত্রীর নামেও খোলা যায়, অবিবাহিত পুরুষরা নিজ নামে খুলতে পারেন।
সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/উপশাখা/এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি জমার সুবিধা রয়েছে। জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ ঘরে বসে অ্যাকাউন্ট খোলা সম্ভব।
প্রযুক্তি ও আস্থা মিলিয়ে ইসলামী ব্যাংক কেবল আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি মানুষের ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের বিশ্বস্ত ঠিকানা হিসেবে বিবেচিত।