Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেল্‌টেক্’র মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সারাবাংলা ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ২৩:৩০

ঢাকা: শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করেছে।

বুধবার (১ এপ্রিল) ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথে শেল্‌টেক্‌-এর করপোরেট অফিসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শেল্‌টেক্‌’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলাটি শেল্‌টেক্‌’র ঢাকা কর্পোরেট অফিস, তেজগাঁও সেলস অফিস, জলসিঁড়ি এবং চট্টগ্রাম অফিসে একযোগে অনুষ্ঠিত হচ্ছে, যা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুক্রবারসহ) চলবে।

এ মেলায় শেল্‌টেক্‌’র ৭৭টি প্রকল্পসহ ৪৫০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট গ্রাহকদের চাহিদা অনু্যায়ী উপস্থাপন করা হচ্ছে। আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগের উপযোগী এসব প্রকল্প গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, জোয়ার সাহারা, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরা, জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের দক্ষিণ খুলশি ও পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। মেলায় অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্পেস বুকিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত স্পেশাল অফার প্রদান করা হচ্ছে, সেই সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট ও ইন্টেরিয়র ডিজাইন সলিউশন।

বিজ্ঞাপন

এ ছাড়াও, শেল্‌টেক্‌ এপ্রিল মাসজুড়ে প্রথমবারের মতো ‘শেল্‌টেক্‌ সার্ভিস মান্থ ২০২৬’ আয়োজন করেছে। এর আওতায় ১৯৮৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত শেল্‌টেক্‌’র হস্তান্তরকৃত সকল অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্পেসের জন্য মেইনটেন্যান্স, মেরামত কাজ এবং কারিগরি পরিদর্শন সেবা প্রদান করা হবে। এখন থেকে এই উদ্যোগটি প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, বিস্তারিত জানতে কল করুন ১৬৫৫০, ভিজিট করুন www.sheltech-bd.com, অথবা চলে আসুন আমাদের ভেন্যুতে:
ঢাকা – শেল্‌টেক্‌ টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ
জলসিঁড়ি – শেল্‌টেক্‌ আস্থা, হাউজ ১৭, রোড ৫০১, সেক্টর ১৭
তেজগাঁও – ট্রেড ইন্টারকন্টিনেন্টাল (লেভেল ৮), ২১৩/এ, তেজগাঁও-গুলশান লিংক রোড
চট্টগ্রাম – হাউজ ৭/এ/১ (২য় তলা), রোড ৩, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশি

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর