Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড হলেন নলিনী তারকেশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২০:৪২

নলিনী তারকেশ্বর।

ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড হিসেবে নিয়োগ পেয়েছেন নলিনী তারকেশ্বর। একইসঙ্গে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট ফিলানথ্রোপির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন ও করপোরেট ফিলানথ্রোপির সামগ্রিক কৌশল, কার্যক্রম এবং বৈশ্বিক প্রভাব বৃদ্ধির দায়িত্বে থাকবেন তিনি। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার পথে প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে।

নলিনী তারকেশ্বর এ ক্ষেত্রে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। এর আগে তিনি ইউবিএস অপ্টিমাস ফাউন্ডেশনের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বে যুব বেকারত্বের হার বেড়ে ১২.৪ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ১২.৩ শতাংশ। বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুবিধাবঞ্চিত তরুণরা। এই প্রেক্ষাপটে তারকেশ্বরের নেতৃত্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান ও সুযোগ বাড়াতে কাজ করবে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যালেন্ট অফিসার এবং ফাউন্ডেশনের ট্রাস্টি তনুজ কপিলাশ্রমী বলেন, ‘তরুণরা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমাদের ফাউন্ডেশন এ পর্যন্ত ১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করেছে এবং ৭ লাখের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমরা আমাদের বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে আরও বড় পরিবর্তন আনতে চাই। এ ক্ষেত্রে নলিনী তারকেশ্বরের অভিজ্ঞতা আমাদের জন্য বড় অনুঘটক হিসেবে কাজ করবে।’

নলিনী তারকেশ্বর বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শক্তিশালী বৈশ্বিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অবদান রাখছে। আমাদের এই সাফল্যকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে ফাউন্ডেশনে যোগ দিতে পেরে আমি গর্বিত।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর