Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাই একসঙ্গে না দাঁড়ালে স্বাস্থ্যখাতের কোনো উন্নতি হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৪:৫২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৫:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য সেবার সঙ্গে সম্পৃক্ত সকল মানুষ সততার সহিত প্রতিশ্রুতি নিয়ে একই সরলরেখায় যদি আমরা না দাঁড়াই তাহলে এই খাতের কখনো কোনো উন্নতি হবে না। এটা রক্ষণাবেক্ষণ হবে না। আমার সাপোর্ট দিয়ে না রাখলে কখনো দৃঢ় হবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক ও সকল স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের উদ্ভাবনের কোনো শেষ নেই। এ জন্য আমাদের মেধাশক্তি চিন্তাশক্তি নৈতিকতাকে আমাদের অনেকটা উন্নত করতে হবে। আমাদের এগিয়ে আসতে হবে। আমাদের মোরালকে উন্নত করতে হবে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ডাক্তারদের প্রতিভা আছে। করোনাকালীন সময়ে ১০০ এর উপরে ডাক্তার মারা গেছে। আমাদের নার্সরা মারা গেছে। আল্লাহর রহমত আপনারা যুদ্ধ করে সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন, আমরা পারি সেটা প্রমাণ করেছেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সবাই যদি আমরা একত্রিত হয়ে নিজেদের নৈতিকতাকে ইনভেস্ট না করি, বিনিয়োগ না করি তাহলে এই পরিস্থিতি থেকে ‘উই শ্যাল নট বি এবল টু কাম আউট’। কাজেই আজকের এই দিনটাতে আমি মনে করি স্বাস্থ্য সেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত উচ্চ নৈতিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর