Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি, জরুরি বিভাগ চালু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২৩:৫১ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১০:৩২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে চালু করা হয়েছে হাসপাতালের জরুরি বিভাগও।

বুধবার (৮এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদকে।

ঢামেক পরিচালক বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যকার ঘটনা তদন্তের জন্য ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। যেখানে প্রধান করা হয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক নাদিম আহমেদকে। এ ছাড়া, কমিটিতে থাকছেন ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এবং রমনার বিভাগের ডিসি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কমিটিকে আগামী শনিবার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন আনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর