Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২০

ঢাকা: ‎থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’ এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন করেছে।

‎রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)- এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ প্রতিযোগিতায় অংশগ্রহন করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে।

‎বাংলদেশ প্রতিনিধি দলের কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশান ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে টিম এংলো ভয়েস। এ ছাড়াও একই ক্যটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক অর্জন করেছে টিম আলো ও ভিশন এইড। রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব স্বর্ণপদক, লাহি রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক ও টিম নোভাট্রিক্স সিলভার পদক অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটগরিতে সিলভার পদক অর্জন করেছে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ।

‎বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর