Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজটেক সলিউশন্সের সঙ্গে ইউসিবিডি’র অংশীদারিত্ব

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯

ঢাকা: ‎শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সলিউশন্স লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক সই করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এর ফলে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউসিবিডি।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তিকে সই করেন ইউসিবিডির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং রোজটেক সলিউশন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন। এ সময় রোজটেক সলিউশন্সের চেয়ারম্যান নাফিস মোস্তফা ও পরিচালক শরীফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎এই অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর