ঢাকা: পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে বাংলালিংক। রমজান মাসে বাড়তি গৃহস্থালি খরচের চাপ কমাতেই এ উদ্যোগ নিয়েছে অপারেটরটি। এ উদ্যোগের আওতায় দেশের অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম-স্বপ্ন অনলাইন, চালডাল ও ডেইলি শপিংয়ের সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
মঙ্গলবার (১৭ ফেব্রয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রমজানজুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে বাজার করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। সারা দেশের গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও সহজ করার লক্ষ্যে এ ছাড় সুবিধা ঘোষণা করেছে বাংলালিংক। এতে রমজানে প্রয়োজনীয় কেনাকাটা আরও সাশ্রয়ী ও সহজ হবে।
গ্রাহকেরা মাইবিএল অ্যাপের অরেঞ্জ ক্লাব সেকশন অথবা বাংলালিংকের অফিসিয়াল চ্যানেল থেকে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ এ ছাড় উপভোগ করতে পারবেন।