ঢাকা: নতুন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন (যিনি এলাকায় স্বপন ফকির নামেই সমধিক পরিচিত)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন ফকির মাহবুব আনাম স্বপন। তিনি প্রায় ৪৫ বছর পর এই আসনে বিএনপির বিজয় পুনরুদ্ধার করেন। নির্বাচনে তিনি ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার এই ঐতিহাসিক বিজয় এবং দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।