ঢাকা: দেশের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় রিটেইলার প্রতিষ্ঠান রায়ান্স কমপিউটার্স লিমিটেড ঐতিহ্যের শহর দিনাজপুরে নতুন শাখার উদ্বোধন করেছে। এই শাখাটি দিনাজপুরবাসীদের জন্য স্মার্ট ডিভাইস, গ্যাজেট এবং আধুনিক ডিজিটাল সমাধানের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে কাজ করবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দিনাজপুর শাখাকে রায়ান্সের দেশব্যাপী সম্প্রসারণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনাজপুরে আফরাহীম প্লাজা, ১১২১/১ গণেশতলা রোডে নতুন শাখার উদ্বোধন করা হয়।
প্রযুক্তিপ্রেমীরা নুতন এই শাখায় পাবেন সর্বাধুনিক ল্যাপটপ, গেমিং পিসি, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডস, আইওটি ডিভাইস এবং অন্যান্য আধুনিক গ্যাজেটের বিশাল সংগ্রহ। অভিজ্ঞ বিক্রয় পরামর্শকরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেরা পণ্য বেছে নিতে সহযোগিতা করবেন। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। এই নতুন শাখার মাধ্যমে উত্তরাঞ্চলের প্রযুক্তি বাজার আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ সমাজ, শিক্ষার্থী ও পেশাজীবীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।
রায়ান্স কমপিউটার্স বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় প্রযুক্তি রিটেইলার প্রতিষ্ঠান হিসেবে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, স্মার্টফোন, গেমিং গিয়ার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি মেশিন, প্রজেক্টর এবং সিকিউরিটি সিস্টেম, পূর্ণাঙ্গ অফিস সলিউশন, আনুষাঙ্গিক পণ্য নিয়ে দেশজুড়ে সেবা প্রদান করে আসছে। গ্রাহকসেবায় অগ্রাধিকার, প্রতিযোগিতামূলক মূল্য এবং উন্নত আফটার-সেলস সাপোর্টের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশব্যাপী গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই কমপিউটার ও আইসিটি পণ্য বিপণনে অগ্রণী ভূমিকা রেখে আসছে রায়ান্স কমপিউটার্স। প্রযুক্তিপণ্যের বাজারে মান, সেবা এবং আস্থার নতুন মানদণ্ড স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আইটি খাতের বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ২০০০ সালে ঢাকার আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটিতে একটি মাত্র শোরুম দিয়ে যাত্রা করা রায়ান্স আজ সারা দেশে ২১টি সক্রিয় শাখা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে রায়ান্সের উপস্থিতি নিশ্চিত হয়েছে।