Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

‎স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯

ঢাকা: ‎সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিশীলিত উদ্ভাবনের অনন্য উদযাপন হিসেবে এই স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে অপো বাংলাদেশ। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনও ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ডিজাইনে ধারণ করছে। এতে সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে।

‎শনিবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অপো এ৬এস প্রো কেবল একটি স্মার্টফোন নয়, এটি বাংলাদেশের গর্ব, দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতি এক শিল্পসম্মত শ্রদ্ধা। ‘পাহাড়ের রানি’ ও ‘রাঙামাটির ছাদ’ নামে বহুল সমাদৃত সাজেক প্রশান্ত এক মহিমা ধারণ করে, যেখানে দিগন্তকে আলিঙ্গন করে সবুজ পাহাড়শ্রেণি; রেশমি আবরণে নিজেকে জড়িয়ে নিয়ে ভেসে বেড়ায় মেঘ। এর সুউচ্চ পাহাড়গুলো যেন শক্তি, স্থিরতা ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক। এই প্রতীকী শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে অপো এ৬এস প্রো’র নকশাতে ওঠে এসেছে পাহাড়ের অবিচল সৌন্দর্য; যা একইসঙ্গে দৃঢ়তা, উচ্চাশা ও অটল স্থায়িত্বের প্রতীক।

‎এই ডিজাইনের মূলে রয়েছে ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’-এর মতো গভীর দর্শন। পরিচয় ও আকাঙ্ক্ষার পরিশীলিত ব্যাখ্যা এটি। ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়, সংস্কৃতি ও অন্তর্নিহিত মূল্যবোধের সঙ্গে সংযুক্ত থাকা, নিজের পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো। আর ‘গো বিয়ন্ড’ মানে সীমারেখা পেরিয়ে এগিয়ে যাওয়া; লক্ষ্য ছোঁয়ার সাহস রাখা এবং সম্ভাবনার নতুন শিখরে পৌঁছানো। সাজেকের পাহাড় যেমন নীরব দৃঢ়তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তেমনি অপো এ৬এস প্রো-ও ঐতিহ্য ও অগ্রগতির মাঝে ভারসাম্যের প্রতীক হিসেবে টিকে থাকে।

‎সভ্যতা ও ইতিহাসজুড়ে পাহাড় বরাবরই আধ্যাত্মিক উচ্চতা ও ঐশ্বরিক নৈকট্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। পাহাড় সাফল্যের পথে কঠিন কিন্তু গৌরবময় যাত্রার প্রতিনিধিত্ব করে। এর প্রতিটি আরোহন অধ্যাবসায়ের প্রমাণ; প্রতিটি শিখর দৃঢ়তার বিজয়। সবুজে মোড়া ও মেঘে ঘেরা সাজেকের পাহাড় যেন শান্তি ও শক্তির এই অনন্য কাহিনী বলে যায়। অপো এ৬এস প্রো সেই কাহিনীকেই অভিজাত ডিজাইনের ভাষায় রূপ দিয়েছে; যেখানে গভীরতা, সৌন্দর্য ও মর্যাদা একত্রে উপস্থিত থেকে প্রকাশিত হয়েছে।

‎ডিভাইসটির ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়, যা একদিকে যেমন মাটির কাছাকাছি সংযত থাকে, অন্যদিকে তেমনি উজ্জ্বল ও আকর্ষণীয়। এর ব্যাক প্যানেলে প্রিমিয়াম লেভেলের কারুশিল্প ব্যবহৃত হয়েছে, যেখানে স্বচ্ছ গ্রেডিয়েন্ট রঙ ও ফরেস্ট-ইন্সপায়ার্ড টেক্সচারের সমন্বয়ে বহুমাত্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই ডিজাইনের সৌন্দর্য তার সূক্ষ্ম জটিলতায় লুকিয়ে আছে, যেখানে নরম আলোতে এটিকে শান্ত ও মার্জিত দেখায়, আর উজ্জ্বল আলোয় থাকে দীপ্ত-ঝলমলে। আলো ও ছায়ার এই খেলা সাজেকের প্রাকৃতিক দৃশ্যের মতোই; ভোরে শান্ত, দুপুরে উজ্জ্বল ও সন্ধ্যায় রহস্যময়।

‎ডিভাইসটির বাইরের টেক্সচার নিখুঁতভাবে নন-স্লিপ, গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশে তৈরি করা হয়েছে। ম্যাট ও ডুয়েল-টেক্সচার ক্রিয়েচারের কারণে এর ত্বক-বান্ধব ব্যাক হাতের তালুর সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যায় এবং ফোন হাতে ধরার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। এর অ্যান্টি-স্লিপ ও ঘাম প্রতিরোধী ফিচার আউটডোর ভ্রমণ, দৈনন্দিন যাতায়াতে বা সামাজিক পরিবেশেও আত্মবিশ্বাসী ব্যবহার নিশ্চিত করে। অপো এ৬এস প্রো এক অনন্য শিল্পবোধ ও উচ্চাকাঙ্ক্ষার মেলবন্ধন; যেখানে সাজেক ভ্যালির পাহাড় ও অরণ্যের প্রেরণা শক্তি ও সৌন্দর্যের আধুনিক প্রতীক হিসেবে ওঠে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর