ঢাকা: ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। মসজিদের পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের মনকেও উৎফুল্ল করে তোলে। টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র মাহে রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এই ক্যাম্পেইনটি মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকা সহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
আত্মশুদ্ধির আশায় রমজান মাসে মসজিদে মুসল্লিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ঢাকার অনেক মসজিদে কার্পেট থাকলেও রাজধানীর বাইরে এখনও অনেক মসজিদে খালি মেঝেতে নামাজ আদায় করা হয়। এ বাস্তবতায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়; মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এ ছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষ্যে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।
রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
রমজানে লাইজলের মসজিদ ‘পরিচ্ছন্নতা অভিযান’
স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩
সারাবাংলা/এনএল/এসএস