Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়েল এস্টেট খাতে দক্ষ জনবল তৈরিতে কাজ করবে ইউনিমাস-ডিআইইউ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২২

‎ঢাকা: ‎বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিয়েল এস্টেট বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

‎সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় সেশন, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ কর্মসূচি এবং শিল্পখাতের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম উন্নয়নে কাজ করবে।

বিজ্ঞাপন

‎অনুষ্ঠানে ইউনিমাস হোল্ডিংসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সিরাজিস সালেহিন, ফাইন্যান্স অ্যান্ড সেলস ডিরেক্টর মোজাহের উদ্দিন এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস প্রধান মিকাইল সারোয়ার। ডিআইইউ’র পক্ষে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবাল এবং রিয়েল এস্টেট বিভাগের প্রধান ড. আমির আহমেদ।

‎ইউনিমাস হোল্ডিংসের ডিরেক্টর মোজাহের উদ্দিন বলেন, ‘এই সহযোগিতা মেধার বিকাশ ও শক্তিশালী পেশাগত ইকোসিস্টেম গড়ার প্রতি আমাদের অঙ্গীকার। বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের বাজারের বাস্তবতা বুঝতে সাহায্য করবে।’

অন্যদিকে, ড. আমির আহমেদ মন্তব্য করেন যে, এই উদ্যোগ শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর