Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামীণফোন-চিকিৎসা ইন্টারন্যাশনালে মণিপাল হাসপাতালের সেবা

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ২০:৫০

ঢাকা: ‎দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করার লক্ষ্যে আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান চিকিৎসা ইন্টারন্যাশনাল এবং দেশের টেলিকম অপারেটর গ্রামীনফোন-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই হয়েছে। এরই মাধ্যমে গ্রামীণফোনের জিপিষ্টার গ্রাহক এবং কর্মী আন্তর্জাতিক হাসপাতালসমূহে অগ্রাধিকারভিত্তিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জিপিষ্টার গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাইসহ বিভিন্ন দেশে দ্রুততম সময়ে আন্তর্জাতিক চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি গ্রামীণফোন গ্রাহকরা ভারতে অবস্থিত মনিপাল হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধাও উপভোগ করতে পারবেন।

‎সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার মুনমুন খান, পার্টনারশিপ ম্যানেজার নাসের আহমেদ এবং পার্টনারশিপ ম্যানেজার খন্দকার হাসান শাহরিয়ার। চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং ম্যানেজিং ডিরেক্টর মো. তানভির মোরশেদ। ভারতের মনিপাল হাসপাতাল ব্যাংগালোর-এর সিনিয়র এক্সেকিউটিভ সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর