ঢাকা: দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘এক্স৬ডি ফাইভ-জি’ উন্মোচন করেছে অনার। সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক্স সিরিজে এই প্রথম ফাইভ-জি সুবিধাসম্পন্ন ফোনটি আনা হয়েছে। ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ডিভাইসটির মূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।
অনার এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে। ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার সুবিধা নিশ্চিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ সুবিধা রয়েছে ফোনটিতে। র্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে এটি বাড়িয়ে মোট ৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য রাখা হয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে। স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণের জন্য ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে এতে। ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি, যা অ্যান্ড্রয়েড ১৬ এর ওপর ভিত্তি করে তৈরি।
দেশের বাজারে এলো অনার ‘এক্স৬ডি ফাইভ-জি’ স্মার্টফোন
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ০৯:১৯
৭ এপ্রিল ২০২৬ ০৯:১৯
সারাবাংলা/এনএল/এনজে