Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে অপোর চমক, ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৭

ঢাকা: এই পহেলা বৈশাখে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। নতুন ফোন কেনা সবসময়ই আনন্দের, তবে সেখানে অনেক সময় গ্যারান্টি সম্পর্কিত দুশ্চিন্তা থেকে যায়। এই বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত ও পুরোপুরি আত্মবিশ্বাসী রাখতে গ্রাহককেন্দ্রিক এ উদ্যোগ নিয়ে এসেছে অপো। এবার ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন।

বর্তমানে স্মার্টফোনের বাজারে অধিকাংশ ব্র্যান্ড সীমিত সময়ের রিপ্লেসমেন্ট সুবিধা বা সাধারণ ওয়ারেন্টি প্রদান করে। অপো ৯০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে এই অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ৩০ এপ্রিল পর্যন্ত চলা অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের উদযাপনকে আরও অর্থবহ করে তুলতে নিয়ে আসা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে।

বিজ্ঞাপন

অপোর একাধিক স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, এ৬কে, এ৬, এ৬এস প্রো, রেনো১৪ ফাইভজি ও রেনো১৫ এফ ফাইভজি। ফলে, ক্রেতারা এখন তাদের পছন্দ অনুযায়ী ডিভাইস কেনার পাশাপাশি, অতিরিক্ত সুবিধাও উপভোগ করতে পাবেন। প্রথম দিন থেকেই ক্রেতাদের জন্য থাকছে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

পাশাপাশি ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশ নেয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সঙ্গে সঙ্গেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এ ছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।