Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার জন্য ৫০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শান্তি পর্ষদের সদস্য দেশগুলো গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য ৫০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে। আগামী বৃহস্পতিবারের (১৯ ফেব্রুয়ারি) বৈঠকে এ অর্থ সহায়তার প্রতিশ্রুতি আসবে বলে জানিয়েছেন ট্রাম্প।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ অর্থ সহায়তার কথা উল্লেখ করেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি এই ভূখণ্ডে স্থানীয় পুলিশ গড়ার জন্য জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক হবে ডোনাল্ড জে. ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে। সম্প্রতি এটি মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণ করেছে। রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে এই পর্ষদ গঠনের বিষয়টি অনুমোদন করেছিল।

গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উভয় পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে ইসরায়েলি সেনাদের হাতে ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তাদের চারজন সেনা নিহত হয়েছে।

তুরস্ক, মিসর, সৌদি আরব, কাতার ও ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর পাশাপাশি ইন্দোনেশিয়ার মতো দেশ এই পর্ষদে যোগ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর