Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের জানাজায় শোকাহতরা কাঁদছেন। রয়টার্স

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৫০০ কোটি ডলারের প্রতিশ্রুতির পর পরই এ ঘটনা ঘটল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) চিকিৎসাকর্মীদের রবাতে আল জাজিরা এ খবর প্রকাশ করছে।

এ হত্যাকাণ্ড গত বছরের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া মার্কিন-মধ্যস্থতায় পরিচালিত ‘যুদ্ধবিরতি’-এর সর্বশেষ লঙ্ঘন।

হাসপাতাল সূত্র আল জাজিরাকে বলেছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।

বিজ্ঞাপন

সূত্রগুলো আরও জানিয়েছে, দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

আলাদা করে গাজার সূত্রগুলো আল জাজিরাকে বলেছে, রোববার গাজা নগরের পূর্ব দিকে তাল আল-হাওয়া এলাকায় এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে)-এর কমান্ডার সামি আল-দাহদুহ নিহত হয়েছেন।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।

তিনি বলেন, এগুলো হচ্ছে মাঠে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করার স্পষ্ট চেষ্টা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব প্রচেষ্টা ও সংস্থাকে অকার্যকর প্রমাণ করার বার্তা। তার ভাষায়, সব পক্ষ যখন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলছে, তখনো দখলদার শক্তি তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর