Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুকের যাবজ্জীবন কারাদণ্ড

আর্ন্তজাতিক করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির মূল পরিকল্পনাকারী এবং সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই সাজা দেওয়া হলো।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১৬ জানুয়ারি একই অভিযোগে প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট।

অবশ্য, এই মামলার প্রসিকিউটাররা ইউন সুকের মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেফতারের পর সাজা দেওয়ার ঘটনা ঘটল। যদিও এ রায় নিয়ে দেশের জনগণ দ্বিধা বিভক্ত।

বিজ্ঞাপন

এ বছরের জানুয়ারিতে প্রসিকিউটররা বলেছিলেন, ইউনের অসাংবিধানিক এবং অবৈধ সামরিক আইন জাতীয় পরিষদ এবং নির্বাচন কমিশনের কার্যকারিতাকে দুর্বল করেছে এবং উদার গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে।

অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারীকে দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

দক্ষিণ কোরিয়া সর্বশেষ ২০১৬ সালে একটি মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কিন্তু ১৯৯৭ সাল থেকে দেশটিতে কারও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

মামলার রায় ঘোষণার সময় সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টকে ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।

ক্ষমতার অপব্যবহার করে তার বিরোধীদের কারাগারে পাঠানোর জন্য পার্লামেন্টে সেনাদের হামলা চালানোর নির্দেশ, বিরোধী দলের সব সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া, এবং তাদের নিয়ন্ত্রণ করার জন্য সৈন্য ও পুলিশ পাঠানোর যেসব অভিযোগ ইউনের বিরুদ্ধে উঠেছে আদালত সেগুলোরও রায় দেবেন।

৬৫ বছর বয়সী ইউন অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

অবশ্য, একজন সাবেক রক্ষণশীল প্রসিকিউটর যুক্তি দিয়েছিলেন, সামরিক আইন জারি করা রাষ্ট্রপতির এখতিয়ারের অর্ন্তভূক্ত ছিল এবং বিরোধী দলগুলো সরকারকে যাতে বাধা দিতে না পারে তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

মন খারাপ থাকলে কি করবেন?
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮

আরো

সম্পর্কিত খবর