Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, ৪ বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৫

মস্কোর ডমোডেডোভো বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ছোড়া ১১টি ড্রোন ভূপাতিত করার পর নিরাপত্তার স্বার্থে মস্কোর ৪টি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরই বন্ধ করে দিয়েছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় বিকেল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিমানবন্দরগুলো থেকে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াৎসিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে মস্কোর ডমোডেডোভো, ভনুকোভো, ঝুকোভস্কি এবং শেরেমেতিয়েভো—এই চারটি আন্তর্জাতিক বিমানবন্দরেই আকাশপথ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন তার সামাজিক যোগাযোগমাধ্যম (ম্যাক্স) চ্যানেলে জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী মস্কোর দিকে ধাবমান আরও একটি ইউএভি বা ড্রোন প্রতিহত করেছে। বিকেল ৪টার দিকে (স্থানীয় সময়) দেওয়া সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘এই নিয়ে মোট ভূপাতিত করা ড্রোনের সংখ্যা ১১টিতে পৌঁছেছে।’

রাশিয়া-ইউক্রেন প্রতিবেশী দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চার বছর পূর্ণ হওয়ার পথে। রাশিয়ার দাবি, ইউক্রেন নিয়মিত মস্কোসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালাচ্ছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও ইউক্রেনের ওপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর